শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং প্রেসক্লাবের অফিস উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৬১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পজিটিভ সংবাদ একটি সমাজ ও রাষ্ট্রের চেহারা পাল্টে দিতে পারে, দেশ ও সমাজের ভালো ও মন্দ ঘটনার বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে সাংবাদিকগন নিরলসভাবে সার্বনিক কাজ করছেন। সাংবাদিক সমাজের অনুসন্ধানী লেখনীর মাধ্যমেই উঠে আসে দেশ-সমাজের প্রকৃত চিত্র। যা আমাদের জানার বাইরে থাকে তা আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি। সাংবাদিকগন যেমন অন্যায়-অবিচার ও অনিয়মের সংবাদ প্রকাশ করবেন তেমনি উন্নয়ন ও দেশের অগ্রগতি নিয়েও লেখবেন বলে আমি আশা প্রকাশকরছি। এক যুগ আগে একটি পিছিয়ে পড়া অনুন্নত বানিয়াচং উপজেলা আর বর্তমান সময়ের যে উন্নত বানিয়াচং তা সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রকাশ করা হবে বলেও আমি আশা প্রকাশ করছি। বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের আধুনিক অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
এ সময় তিনি বানিয়াচংয়ে কর্মরত সকল সাংবাদিকদের কল্যানে প্রেসক্লাবের স্থায়ী জমি ও ভবন নির্মাণের জন্য সকল ধরনের সহযোগীতার আশ^াষ প্রদান করেছেন। প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, বক্তব্য রাখেন বানিয়াচং থানা ইনচার্জ মোঃ এমরান হোসেন, বিশিষ্ট সমাজ সেবক দেওয়ান আহমদ জুলকারনাইন, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান মৌঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বড়বাজার ব্যাবসায়ী কমিটির সাবেক সাধারই সম্পাদক শাহজাহান মিয়া, জেলা তাতীলীগ নেতা পারভেজ আলম খান, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, যুবলীগ নেতা জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইম হাসান পুলক, সাবেক ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ শিহাব, তাতীলীগের সাবেক নেতা রুবেল, সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান কাজল, বিশিষ্ট মুরুব্বী ইসরাঈল মিয়া, আলফু মিয়া।মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ সিরাজুল ইসলাম। এ সময় বানিয়াচংয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com