বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে ফার্মেসীতে রহস্যজনক চুরি ॥ আটক ২

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৪৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের আদর্শ বাজারের একটি ফার্মেসীতে রহস্যজনক চুরি সংঘঠিত হয়েছে। তালাবদ্ধ ঘরের ভিতর থেকে কোন ঔষধ বা মালামাল চুরি না করে শুধু বিভিন্ন জনের আমানতের ৬ থেকে ৭ লক্ষ টাকা এবং সিসি ক্যামেরার ডিবিআর চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিভিন্ন মহল প্রশ্ন তুলেছেন এত ক্যাশ টাকা দোকানে রাখার কি কারন রয়েছে ? এত ক্যাশ টাকা দোকানে রাখার বিষয়টি কি চোরেরা পূর্ব থেকেই অবগত ছিল ? ওই চুরির ব্যাপারে অনেক রহস্য তৈরি হয়েছে বলেও নানান জনের ধারনা। এ ঘটনায় সন্দেহজনকভাবে জননী ঔষধ ঘরের ম্যানেজার সাইদুর রহমান বাচ্চু ও বাজারের পাহারাদার তজিমুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় ওই রহস্যজনক চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এ ব্যাপারে শনিবার সকালে বানিয়াচং থানা পুলিশ অবগত হয়ে বানিয়াচং থানা ইনচার্জ মোঃ এমরান হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা পুলিশ ও ব্যাবসায়ীরা জানান, আদর্শ বাজারের পাশের তকবাজখানী গ্রামের মৃত আকবর মাষ্টারের ছেলে আশরাফ, আজমল ও উজ্জ্বলের মালিকানায় জননী ঔষধ ঘর পরিচালিত হয়। তাদের দীর্ঘদিনের বিশ^স্ত ম্যানেজার সাইদুর রহমান বাচ্চু ফার্মেসীতে সার্বনিক শ্রম দেন। শনিবার সকালে আশরাফের ছোট ভাই দোকানের শাটার খুলে ড্রয়ার খোলা দেখতে পেয়ে পাশের দোকানের ব্যাবসায়ীদেরকে জানায় এবং ওই সময় দোকানের পিছনের দরজা খোলা দেখতে পেয়ে টাকা চুরির বিষয়টি অবগত হয়। পরবর্তীতে থানা পুলিশ খবর পেয়ে দোকানের ম্যানেজার ও পাহারাদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানা ইনচার্জ মোঃ এমরান হোসেন জানান, পুলিশ এ ঘটনায় তদন্ত করছে। আশা করছি সঠিক বিষয়টি আমরা বের করতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com