বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও ডাকাতি মামলার যাবত জীবন সাজা পরোয়ানাভুক্ত আসামী সাইফুল ওরফে সাইফুল মিয়া (৩৬) গ্রেফতার করেছে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নির্দেশনায় গতকাল এসআই আব্দুস ছত্তার একদল পুলিশকে সাথে নিয়ে শরীফ উদ্দিন হাওরে অভিযান চালিয়ে ডাকাত সাইফুলকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত সাইফুল জিআর ৩৮/১২ (মোগলা বাজার) ডাকাতি মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে বানিয়াচং থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। ডাকাত সাইফুল আমির খানী(বিজয়নগর) এলাকার আবু শ্যামার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com