শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের বাউসা ইউ/পি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শেখ ছাদিকুর রহমান শিশু

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিলে নবীগঞ্জ উপজেলা ৯নং বাউসা ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সরব প্রচারণা চালাচ্ছেন নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আলহাজ্ব শেখ ছাদিকুর শিশু। ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি হাই কমান্ডের সাথে যোগাযোগ রক্ষার পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। জানা যায়, আলহাজ্ব শেখ ছাদিকুর রহমান শিশু এলাকার খেটে খাওয়া মানুষদের খোঁজ নিতে প্রতিনিয়ত ছুটে চলছেন প্রতিটি পাড়া মহল্লায়। অতীতের ন্যায় বর্তমান চলমান বৈশ্বিক মহামারি করোনা ক্রাইসিস শুরু থেকে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের দুস্ত-অসহায়, কর্মহীন মানুষের পাশে ছিলেন। বিশিস্ট সালিক বিচারক হিসাব উনার বেশ সুনাম রয়েছ। জন-দরদী ক্লিন ইমেজের অধিকারী হিসাবে দল-মত নির্বিশেষে আলোচনায় আছেন তিনি। তিনি প্রথমে ইউ/সদস্য পরবর্তীতে দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের ভারপাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি চলতি বছরের শুরুর দিকে ইউনিয়ন বিএনপির কাউন্সিলে বিপুল সভাপতি পদে নির্বাচিন হন। এর পূর্বে তিনি টানা কয়েক বছর যাবত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, উক্ত ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করতে তার অসামান্য অবদান রয়েছে জানা গেছে। এ ব্যাপারে আলহাজ্ব শেখ ছাদিকুর রহমান (শিশু মিয়া) বলেন, মানুষের সেবা করা জন্যই রাজনীতি করি, ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করতে অতীতের সময় রাজপথে ছিলাম যার ধারাবাহিকতায় গত ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পূর্বে পুলিশ আমাকে আটক করে এবং নির্যাতনের শিকার হই, তারপরও পিছু পিছপা হয়নি, দলের দুঃসময়ে সব সময় রাজপথে ছিলাম বর্তমানে ও আছি, ভবিষ্যতে ও থাকব ইনশাআল্লাহ্। আশা করি দল আমার ত্যাগের মূল্যায়ন করবে, দলীয় মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী, তিনি দলীয় নেতা-কর্মীসহ দেশ-বিদেশে অবস্থানরত ইউনিয়নের সর্বস্তরের জনসাধণের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com