মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে এসপি’র চোখ এর উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে থানাগুলোতে দালালমুক্তকরণ, অপরাধ প্রবণতা দূরিকরণসহ স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে এসপি’র চোখ নামে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। থানার হাজতখানা, ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অফিস কক্ষসহ থানার কার্যক্রম মনিটরিং করার লক্ষ্যে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এসব ক্যামেরা মোবাইল ফোন এবং মনিটরের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করবেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেলের দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপারগণ। গতকাল সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ইসামঈল হোসেন, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ নাহিজ বক্তৃতা করেন।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, থানা এলাকায় বা থানার ভেতরের কার্যক্রম মনিটরিং করা এবং অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ কার্যক্রম একাধিক কর্মকর্তা মনিটরিং করবেন। তারা মোবাইল ফোনের মাধ্যমেও বিষয়টি মনিটরিং করবেন। ফলে পুলিশী কার্যক্রমে স্বচ্ছতা আসার পাশাপাশি থানা দালালমুক্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com