মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর হাজারী কমিউনিটি সেন্টারে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র ও ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের ডাইরেক্টর অজিত কুমারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা প.প. কর্মকর্তা ডা: আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের আর.এম.ও ডা: চম্পক কিশোর সাহা সুমন, ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের ডাইরেক্টর ভবানী শংকর ভট্টাচার্য্য, রঞ্জু রায়, সহিদুর রহমান সাফী, ডা: এটিএম জাফর ইকবাল, ডা: ইদ্রিস আলম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা: অনুপম দাশ, নির্মল কান্তি ঘোষ হানিফ, মোঃ মোতাহার, আল আসিক আবেদীন, ফয়সল রহমান, দিপংকর দত্ত শুভ, অলক বণিক, মোঃ আজিজুর রহমান, মোঃ ফরিদ উদ্দিন, সেনিটারী ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী, বিধান ধর, ডা: অলক আচার্য্য, নয়ন মনি সরকার, শেখল পাল, মজিদ মিয়া, ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার সিতাংশু রঞ্জন দাশ, বাবলু চক্রবর্ত্তী, গৌতম চক্রবর্ত্তী, আমিনুল ইসলাম জুমন, রাখাল তালুকদার, অসিম দাশ, রিন্টু দাশ, রতন চক্রবর্ত্তী, বিরেশ সরকার, উত্তম চক্রবর্ত্তী, শামীম আহমদ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর রঞ্জিত চক্রবর্তী নান্টু। অনুষ্ঠানে নবীগঞ্জ পৌরসভার মেয়র ও ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর জন্ম দিন উপলক্ষ্যে প্রথমে ডায়াগনস্টিক সেন্টারের শিয়ারবৃন্দের পক্ষ থেকে তাকে ফুলেল তুড়া দিয়ে শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে ছাবির আহমদ চৌধুরী অত্র প্রতিষ্ঠান পরিচালকবৃন্দ সহ সকল মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ১৬তম বছরে পর্দাপন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষ করে ডাক্তারগণের প্রতি আহবান রাখেন যে অত্র প্রতিষ্ঠানের পরীক্ষা নিরিক্ষার ক্ষেত্রে যদি অসহায় গরীব, হতদরিদ্র হয় সেক্ষেত্রে তাদের পুরোটাই ছাড় দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com