সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

পইল-শায়েস্তানগর শ্রমিক ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পইল টু শায়েস্তানগর শ্রমিক ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় পইল অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। বিশেষ অতিথি ছিলেন পইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাহেব আলী, পইল গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও ঠিকাদার মোঃ তাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য শিবেন্দ্র চন্দ্র দেব শিবু, পইল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মোস্তফা জামাল প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কামরুজ্জামান জুুনু, মোঃ শাহজাহান মিয়া, মোঃ কদ্দুছ মিয়া, শামীম মিয়া, খালেদ মিয়া, আদব আলী, সাহেব আলী, আব্দুল্লাহ মিয়া, টেনু মিয়া, দুলাল মিয়া, সানু মিয়া সর্দার, মোঃ নাঈম মিয়া প্রমুখ।
সভায় বক্তাগণ, পইল-শায়েস্তানগরে চলাচলকারী টমটম চালকদের মধ্যে ঐক্যতা, শৃংখলা ফিরিয়ে আনার জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম টমটম চালকদের মাঝে গেঞ্জি বিতরণ করেন এবং শীঘ্রই তাদেরকে ৫০ হাজার টাকার অনুদান দেয়ার ঘোষণা দেন এবং সভায় আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ টমটম চালকদের বিভিন্নভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com