বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দুই ভুয়া ডাক্তারকে জেল-জরিমানা ॥ প্রতিষ্ঠান সীলগালা

  • আপডেট টাইম সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৫২০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে দুই ভুয়া ডাক্তারকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দ-প্রাপ্তরা হলেন- কাজল দেবনাথ ও অলক চন্দ্র দত্ত। গতকাল রবিবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন কাজল দেবনাথকে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও অপর ভুয়া ডাক্তার অলক চন্দ্র দত্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার লেখে প্রতারণা করে আসছে একটি চক্র। সম্প্রতি জেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় অভিযান শুরুর সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরই প্রেক্ষিতে গতকাল রবিবার থানার একদল পুলিশ নিয়ে অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। অভিযানে নবীগঞ্জ পৌর শহরের হাসপাতাল সড়কে দেখা যায় একটি সাইনবোর্ড লেখা রয়েছে- ‘দেবনাথ মেডিকেল সার্ভিস’, এখানে শিশু রোগসহ বিভিন্ন রোগী দেখেন ডাঃ কাজল দেবনাথ। ভিতরে গিয়ে তার কাগজপত্র যাচাই বাচাইকালে কোন সার্টিফিকেট দেখাতে পারেনি। তার কাছে ভারতীয় বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। এছাড়া বেবি ফুডসহ ঔষধ বিক্রির কোন লাইসেন্স না থাকলেও দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন ফার্মেসিতে ঔষধ বিক্রি করছিলেন। এসব অপরাধে কাজল দেবনাথকে তিন মাসের বিনাশ্রম কারাদ- এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। পরে তার মালিকানাধীন দেবনাথ মেডিকেল সার্ভিস নামক ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করেন।
অপর দিকে উপজেলার সদর ইউনিয়নের রসূলগঞ্জ নতুন বাজারে দীর্ঘদিন ধরে পার্বতী নামের ফার্মেসিতে চিকিৎসার নামে ব্যবসা চালিয়ে আসছিলেন অলক চন্দ্র দত্ত। তিনিও নামের আগে ডাঃ লেখে বড় করে সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছিলেন। তার কাগজপত্র যাচাই বাচাইকালে স্বীকার করেন তিনি দশম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করেছেন। তার কাছে কোন সার্টিফিকেট না থাকায় তাকেও ছয় মাসের বিনাশ্রম কারাদ- ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। পরে তাদেরকে নবীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন জানান, অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল গ্রামগঞ্জেও পরিচালনা করা হবে।
অভিযানে সহযোগীতা করেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ চম্পক কিশোর সাহা সুমন ও নবীগঞ্জ থানার এস আই স¤্রাট আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com