বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সম্প্রদায়িক হামলার প্রতিবাদে হবিগঞ্জে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখা। গতকাল শনিবার সকালে শহরের পৌর টাউন হল প্রাঙ্গণে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখাও একত্মতা প্রকাশ করেন। গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র মোদকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রঞ্জিত কুমার দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অ্যাডভোকেট সুধাংশু সূত্রধর, স্বপন লাল বণিক, শংকর অধিকারী, প্রভুপাদ রিপু হরিদাসজী, ভূমিকা রঞ্জন দাস, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, তোষার মোদক, আশুতোষ অধিকারী, বিপ্লব রায় চৌধুরী, বিপ্লব কুমার রায় সুজন, হেমেন্দ্র দাস, পংকজ কান্তি দাশ, কৌশিক আচার্য্য পায়েল, শিমুল পাল, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, সুকেশ দেবনাথ, সুমন গোপ, বাবু রায় ও সাথী সরকার প্রমূখ। এছাড়াও উক্ত কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। সভায় কেন্দ্রীয় কমিটি ঘোষিত ন্যায়সঙ্গত দাবি সমূহ দ্রুত বাস্তবায়নসহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও নিপীড় বন্দের জোর দাবি জানানো হয়। উক্ত গণঅনশন ও বিক্ষোভ কর্মসূচিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com