বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে বাসা থেকে মোটর সাইকেল চুরি

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শীত আসার সাথে সাথেই হবিগঞ্জ শহরে মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। গত শুক্রবার গভীররাতে কোনো এক সময় উত্তর শ্যামলী এলাকার কাওছার আহমেদ নামের এক ব্যবসায়ীর একটি ডিসকভার মোটর সাইকেল বাসার ভেতর থেকে চুরি হয়ে গেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ী গতকাল শনিবার হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, প্রতিদিনের মতো খাওয়া শেষে কলাপসিবল গেইটের ভেতর মোটর সাইকেল রেখে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন প্রধান গেইট ও কলাপসিবল গেইটের তালাভেঙ্গে চোরের দল তার ১০০ সিসি ডিসকভার মোটর সাইকেল নিয়ে গেছে। স্থানীয়রা জানায়, ওই এলাকায় সংঘবদ্ধ চোর চক্র রয়েছে। প্রায়ই তারা মোটর সাইকেল, মোবাইলসহ অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে সদর থানার এসআই আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, তদন্ত করে দেখা হচ্ছে এবং মোটর সাইকেল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com