বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৩১ মে, ২০১৪
  • ৭৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য এডঃ মো. আবু জাহির বলেছেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে বিদ্যুত পৌছে দিতে বদ্দপরিকর। তিনি বলেন, গত ৫ বছরে এই উপজেলার উন্নয়নে নিরলস কাজ করছি। যার ধারাবাহিকতায় বিদ্যুত সহ সকল ক্ষেত্রে এগিয়ে গেছে এই অঞ্চল। তিনি গতকাল বিকেলে লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামে ২.২৯ কিলোমিটার বিদ্যুত লাইনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সংযোগের ফলে ২১৭ টি পরিবার বিদ্যুত সুবিধার আওতায় এল। এর মাঝে ২০৯ টি আবাসিক এবং ৭ টি বাণিজ্যিক সংযোগ রয়েছে।
পরে করাব ইউনিয়ন পরিষদ মাঠে এক আলোচনা সভা আব্দুল কদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রেজাউল হক বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন মুর্শেদ কামাল তালুকদার মোশাহিদ, প্রভাষক ফজলে এলাহি ফরহাদ, এডঃ মাহফুজ মিয়া, এডঃ ইসরাইল মিয়া, রেজাউল করিম দুলদুল, মাস্টার এম এ মতিন, মোল্লা আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল রানা, মো. আব্দুল খালেক, বদিউল আলম কাজল ও সাইদ খোকন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com