শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জে সমবায় সমিতি ২ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সমবায় সমিতির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ২হাজার ১৭৫জনের। জেলায় ১৯টি কেন্দ্রীয় সমিতির পাশাপাশি ১২১৭টি প্রাথমিক সমিতিতে সদস্য রয়েছেন ৫১ হাজার ৯৯১জন। ৩৬৮টি মৎস্যজীবী সমিতির ৯৭৪২জন লোক সরাসরি উপকৃত হচ্ছেন। বিআরডিবির রয়েছে আরও ২০০২টি সমিতি। এখানে সরকারের আশ্রয়ন প্রকল্পে সমবায় ঋণের মাধ্যমে উপকৃত হচ্ছেন অনেক প্রান্তিক জনগণ। ক্ষুদ্র নৃতাত্বিক জীবন যাত্রার উন্নয়ন কম্পোনেন্টের আওতায় রয়েছে বাহুবল উপজেলা।
গতকাল শনিবার দুুপুরে জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের উদ্যোগে ৪৯তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় এই তথ্য জানানো হয়। জেলা সমবায় কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মর্জিনা আক্তার। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন হবিগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা হা¯œা হেনা। বক্তৃতা করেন বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান, বীর মুুক্তিযোদ্ধা সৈয়দ জাহিদুল ইসলাম, এডভোকেট সরওয়ার হোসেন, আব্দুল মোছাব্বির তালুকদার, লুকমান হোসেন ও জয়নাল আবেদীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com