বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ১ ব্যক্তির আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ৩১ মে, ২০১৪
  • ৭৪৪ বা পড়া হয়েছে

ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জে থেকে ॥ নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে ফরিদ মিয়া (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আত্মহননকারী ফরিদ মিয়া দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের মৃত মবশ্বর মিয়ার পুত্র। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়ির পুকুর পাড়ে একটি আম গাছের ডালের সাথে গলায় রশি বেধে ফরিদ মিয়া আত্মহত্যা করেন। গতকাল (শুক্রবার) সকালে ফরিদ মিয়ার ঝুলন্ত মৃতদেহ দেখে গোপলার বাজার তদন্ত কেন্দ্রে খবর দেয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ফরিদ মিয়ার পারিবারিক সূত্র জানায়, তিনি প্রায় ২০/২৫ বছর দেশের বাইরে ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরলেও কোন কাজ কর্ম করতেন না। তিনি বাড়িতেও বেশিদিন থাকতেননা। মাঝে মাঝে বাড়ি আসলেও দুয়েকদিন থেকে চলে যেতেন। সিলেটসহ বিভিন্ন স্থানে অবস্থান করতেন তিনি। আত্মহত্যার ২ দিন আগে তিনি বাড়িতে এসে চলে যান। বৃহস্পতিবার রাতে কোন সময় ফরিদ মিয়া বাড়ি এসেছিলেন তা পরিবারের কেউ জানেননা। সকালে ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com