বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে চেয়ারম্যান প্রার্থীর জীবনের নিরাপত্তা চেয়ে জিডি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৪৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের বাসিন্দা সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আহমেদ সালেহকে হত্যার পরিকল্পনা করছে একদল দুর্বৃত্ত। এ বিষয়ে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে বানিয়াচং থানায় সাধারণ ডায়েরী করেছেন। ওই গ্রামের আব্দুস সাত্তারের পুত্র সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আহমেদ সালেহ জানান, তিনি আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তার সাথে গ্রামের কারো বিরোধ নেই। কিন্তু রহস্যজনক কারণে তাকে গ্রামের একটি চক্র হত্যার পরিকল্পনা করছে। এ জন্য চক্রটি ভাড়ায় লোকও নিয়োগ করেছে। ফলে তিনি নিরাপত্তাহীন হয়ে পড়েন। তিনি জানান, কিছুদিন আগে তাকে হত্যার পরিকল্পনা করছে এমন খবর পান একই গ্রামের তার কয়েকজন কাছের মানুষের কাছ থেকে। তাদের কারণে ওইদিন তিনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেও ওই চক্রটি তাকে হত্যা বা তার উপর হামলার ষড়যন্ত্র করছে বলে তিনি জানান। এ বিষয়ে তিনি নিরাপত্তাহীনতার আশংকায় এই সাধারণ ডায়েরী করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com