বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসবভনে হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের রাজধানীর উত্তরার বাসবভনে হামলা ও তান্ডব, ব্যাপক ভাংচুর এবং পুলিশের সংঘর্ষ ঘটনোর প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা। আজ দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, চৌধুরী মাসদ আলী ফরহাদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, এসএম সুরুজ আলী, কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসম আফজাল আলী, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি মোশাহেদ আলী শাহেদ, আজমিরীগঞ্জ প্রেসক্লাব সভাপতি স্বপন বণিক, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি সারোয়ার সিকদার, বাহুবল উপজেলা সভাপতি আব্দুর নুর, মাধবপুর প্রেসক্লাব সভাপতি শেখ মহিউদ্দিন, লাখাই প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আবুল কালাম আজাদ, ইমদাদুল হোসেন খান, আলাউদ্দিন আল-রনি, এমএ আহমদ আজাদ, নুরুল ইসলাম মনি, আব্দুর রকিব, মইনুল হাসান রতন, শেখ হামির হামজা, আলমগীর মিয়া, মিল্লাদ মাহমুদ, আবু হেনা, কামরুল হাসান, মতিউর রহমান মুন্না, সনি চৌধুরী, তছনু চৌধুরী প্রমূখ। এছাড়াও বিভিন্ন উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাস বভনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং গ্রেফতারকৃতের কাছ থেকে তথ্য উদঘাটন করে অন্যান্য হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com