বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহিরের ফলোআপ রিপোর্টে করোনা নেগেটিভ

  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস পরীার ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসার পর হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বাসায় স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সংসদ সদস্যকে তার ব্যক্তিগত গাড়িযোগে সিএমএইচ থেকে ন্যাম ভবনের বাসায় নেওয়া হয়। সেখানে তিনি ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।
এমপি আবু জাহিরের ব্যক্তিগত সহকারী সুদীপ দাস জানিয়েছেন, সোমবার নমুনা দিলে মঙ্গলবার ফলোআপ রিপোর্টে করোনা নেগেটিভ আসে। তাই চিকিৎসকদের পরামর্শে তাঁকে সিএমএইচ থেকে বাসায় স্থানান্তর করা হল। সেখানে তিনি ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। পুনরায় করোনা পরীা শেষে সিএমএইচের চিকিৎসকগণের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এমপি আবু জাহির গত ২৫ অক্টোবর নমুনা পরীার জন্য দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। এরপর এক রাত তিনি নিজ বাসভবনেই ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে হেলিকপ্টারযোগে হবিগঞ্জ থেকে সিএমএইচে নেয়া হয়। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে দীর্ঘ আট মাস ধরে এমপি আবু জাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। দিনরাত ঘুরেছেন অদৃশ্য শত্রুর মোকাবিলায়। করোনায় আর্থিকভাবে তির সম্মুখীন হওয়া মানুষদের বাড়ি বাড়ি সরকারি ও নিজের সাধ্য অনুযায়ী সহায়তাও পৌঁছে দিচ্ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com