মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আউশকান্দি ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতির দাবীতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও ১নং ওয়ার্ড মেম্বার হাজী দুলাল মিয়ার বিরুদ্ধে একই ইউনিয়নের পারকুল পল্লী গুচ্ছ গ্রামের বাসিন্দা মহিবুর রহমান তার স্ত্রী মৌসুমী আক্তারকে বাদীনি সাজিয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ আদালতে দায়েরকৃত মামলাটি মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক দাবী করে গত ২ নভেম্বর দুপুরে আউশকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক বিশাল প্রতিবাদ সভা করেন এলাকার সচেতন মহল। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরিশেষে সর্বসম্মতিক্রমে এলাকাবাসীর পক্ষে হাজী সানুর মিয়া, হাজী আব্দুর রব, সৈয়দ মর্তুজ আলী, হাজী মছদ্দর আলী ও হাজী সুহুল আমীন স্বাক্ষরিত স্মারকলিপি হবিগঞ্জ জেলা প্রশাসক এর নিকট প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, একই ইউনিয়নের পারকুল পল্লী গুচ্ছ গ্রামের বাসিন্দা মুহিবুর রহমানের স্ত্রী মৌসুমী আক্তার বাদী হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ আদালতে গত ১৮ অক্টোবর আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও ১নং ওয়ার্ড মেম্বার হাজী দুলাল মিয়ার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও হয়রানীমুলক মামলা দায়ের করেন। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, বাদীনির স্বামী এলাকায় অসামাজিক কর্মকান্ডের সাথে লিপ্ত। সে একের অধিক স্ত্রী দিয়ে নারী ব্যবসার সাথে জড়িত। এতে এলাকার সমাজ ব্যবস্থার অবনতি ঘটে। আইনগতভাবে তাহার বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ রয়েছে। কিছু সংখ্যক দূর্নীতিবাজের প্ররোচনায় উক্ত মামলাটি দায়ের করা হয়েছে। এতে আউশকান্দি ইউনিয়ন পরিষদ তথা ইউনিয়নবাসীর ভাব মূর্তি ক্ষুন্ন হয়েছে। স্মারকলিপিতে দায়েরকৃত মামলা থেকে আসামীদের অব্যাহতি দিয়ে বাদীনি ও তার স্বামীকে আইনের আওতায় আনার অনুরোধ জানানো হয়। অন্যতায় এলাকাবাসী সামাজিকভাবে মানববন্ধন সহ বিভিন্ন কঠিন কর্মসূচী গ্রহন করতে বাধ্য হবে বলেও উল্লেখ করা হয়।
স্মারকালিপির অনুলিপি হবিগঞ্জ জেলা পুলিশ সুপার, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com