মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের স্কাই কুইন চাইনিজ রেষ্টুরেন্ট এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মহিবুর রহমান শাহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন চন্দ্র গোপ এর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক নোমান আহমেদ। গীতা পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাস।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক প্রদ্বীপ কুমার রায়, লিসডা ট্রেনিং ইন্সটিটিউর এর পরিচালক এএসএম মহসিন চৌধুরী, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর তত্ত্বাবধায়ক প্রধান ও প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সুলতান মোঃ কাওসার, তত্ত্বাবধায়ক সদস্য সাবেক সাধারণ সম্পাদক সজীব চন্দ্র গোপ, তত্ত্বাবধায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ, তত্ত্বাবধায়ক সদস্য ও সাবেক সভাপতি বিদ্যুৎশাহী আলম,তত্ত্বাবধায়ক ও সাবেক সাধারণ সম্পাদক সামছুজ্জামান। বক্তব্য রাখেন, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর সহ-সভাপতি আসাদুজ্জামান উজ্জল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ কাউসার আহমেদ, কোষাধ্যক্ষ খলিলুর রহমান রুবেল, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন সরকারী কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন, ছুরত আহমেদ প্রিন্স। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মেয়র মিজানুর রহমান বলেন, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর সকল কার্যক্রম অত্যন্ত প্রসংশার দাবীদার। তিনি এই সংগঠনের অগ্রগতি ও সফলতা কামনা করেন।
উপস্থিত ছিলেন, শেখ মো: আব্দুল আওয়াল রাসেল, রতন বৈদ্য, তাহমিদুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান জিশান, বাঁধন, ফয়েজ, ফয়সল, সাকিব, রাসেল, জিয়া, সোহাগ, শাহানুর প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com