সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সাংবাদিকতায় বয়স বাধা হতে পারেনা-পিআইবি মহাপরিচালক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, সাংবাদিকতায় বয়স কোন বাধা হতে পারেনা। আবেগ ছাড়া কেউ এ পেশায় আসেন না। এক সময় সাংবাদিকতা অনেক কঠিন ছিল। কিন্তু তা এখন অনেক সহজ হয়ে গেছে। উন্নত প্রযুক্তির কারণেই তা সম্ভব হয়েছে। তিনি বলেন, হবিগঞ্জে চা বাগান, রাবার বাগান আছে। ইতিহাস আছে। মুঘল সেনাপতিদের সাথে এখানে যুদ্ধ হয়েছে। এ জেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন। সবার মাঝে সম্প্রীতি রয়েছে। মহান মুক্তিযুদ্ধের সামরিক প্রস্তুতি হিসেবে এ জেলায়ই সেক্টর ভাগ করা হয়েছিল। হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের পরিচালনায় এতে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ নাহিজ, হারুনুর রশিদ চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com