সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জের আকির ডেইরি ফার্ম এর স্বত্বাধিকারী আকির বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার-এ ভূষিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৬৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আকির ডেইরি ফার্ম এর সত্বাধিকারী মোঃ আকির হোসেনকে “বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার-২০২০” এ পুরস্কৃত করা হয়েছে। গত ১ নভেম্বর ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চূয়াল উপস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আব্দুল্লাহ্ আল ইসলাম জ্যাকব এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আকতার হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির। ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০’ উপলক্ষ্যে সারা বাংলাদেশের ২১ জন যুবককে সফল আত্মকর্মী ক্যাটাগরীতে, ৪ জন যুবককে সংগঠক ক্যাটাগরিতে এবং বিশেষ চাহিদা সম্পন্ন কোটায় ১ জন সংগঠকসহ ২৬ জনকে “বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার-২০২০” প্রদান করা হয়। আকির হোসেন ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করে আত্মকর্ম সংস্থানের দৃষ্ঠান্তমূলক অবদান রাখায় সফল আত্মকর্মী ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, সুলতান মাহমুদপুর গ্রামের মৃত মোঃ সুন্দর আলীর পুত্র মোঃ আকির হোসেন ২০০৫ সালে হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মাত্র ১টি গাভি ক্রয় করে নিজ বাড়িতে আকির ডেইরি ফার্ম নামে একটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করেন। পর্যায়ক্রমে তার ফার্মে গাভির সংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে তিনি এ ডেইরি ফার্মের মাধ্যমে নিজেকে হবিগঞ্জ জেলার সফল আত্মকর্মী হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এরই স্বীকৃতি স্বরূপ তাকে “বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার-২০২০” এ ভূষিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com