সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

তথ্য অধিকার আইন সাংবাদিকদের কর্ম পরিধি বাড়িয়ে দিয়েছে-মহাপরিচালক পিআইবি

  • আপডেট টাইম সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, তথ্য অধিকার আইন সাংবাদিকদের কর্মক্ষেত্রকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। একই সাথে সংবাদকর্মীদের দায়িত্ববোধকেও বাড়িয়েছে সমান ভাবে। সর্বাবস্থায় দায়িত্ববোধ নিয়ে কাজ করাই সংবাদকর্মীদের প্রথম ও প্রধান লক্ষ্য। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব এ আয়োজিত নারী ও শিশু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি উক্ত অভিমত ব্যক্ত করেন। মহাপরিচালক আরোও বলেন, সাংবাদিকতায় এখন ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় অনেকটাই সুবিধা এনে দিয়েছে। যা অতীতে বহু কষ্ট সাধ্য ছিল। সুযোগ যেমন বেড়েছে তেমনি নিত্য নতুন জটিলতাও বেড়েছে। এখন খুব সহজেই গুজব ছড়িয়ে বড় ধরনের ক্ষতি সাধান করা সম্ভব। অতি সম্প্রতি করোনা মহামারী নিয়ে পত্র-পত্রিকায় রোগ ছড়ায় এরকম গুজবে পাঠক সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছে। যা সংবাদপত্র জগতকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। কোন তথ্যই ক্রসচেক ছাড়া গ্রহণ করা উচিত নয়। সরকার সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য খুবই আন্তরিক। ইতিমধ্যে বেশ কিছু প্রনোদনা দেওয়া হচ্ছে এবং দেয়া হবে। তবে তার জন্য নির্ধারিত কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও সুপারিশের ভিত্তিতে তা প্রদান করা হবে। সভায় মহাপরিচালক ও রিসোর্স পার্সনদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন। প্রশিক্ষণে প্রায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আজ সোমবার প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণের মাধ্যমে এর সমাপ্তি হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com