বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহির এর সুস্থতা কামনায় জেলা আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সুস্থতা কামনায় গতকাল শনিবার বাদ জোহর হবিগঞ্জ শহরের বায়তুল আমান জামে মসজিদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ শেষে সংসদ সদস্যের সুস্থতা কামনায় মোনজাত করেছেন মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী।
এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, মোঃ সজীব আলী, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, অ্যাডভোকেট আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, অ্যাডভোকেট আফীল উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, অ্যাডভোকেট রুকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মোনতাকিম চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, মোঃ মহিবুর রহমান, হাবিবুর রহমান খান, ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ প্রমুখ। এছাড়া মিলাদ ও দোয়ায় হবিগঞ্জ জেলা যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com