বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বিক্ষোভ মিছিল পরবর্তী বক্তব্যে সাহেবজাদায়ে হবিগঞ্জী রহ. ॥ অবিলম্বে জরুরী সংসদ ডেকে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অভিশপ্ত ফ্রান্স সরকার কর্তৃক রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবী মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জরুরীভাবে বাংলাদেশের সংসদ অধিবেশন আহ্বান করে নিন্দা প্রস্তাব পাশ করে তাদের সকল পথ্য আমদানী নিষিদ্ধের জন্য সরকার প্রতি উদাত্ব আহ্বান জানিয়েছেন শাইখুল হাদিস আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর সুযোগ্য বড় সন্তান, হবিগঞ্জের আগামী দিনের নেতৃত্বের প্রতিক, হাফিজ মাওলানা মাসরুরুল হক দা.বা.
গতকাল ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুমা সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার উদ্যোগে ঐতিহাসিক নুরুল হেরা মসজিদের সম্মানিত খতিব, হাফেজ মাওলানা মাসরুরুল হকের আহ্বানে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরবর্তী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। হবিগঞ্জী (রহ.) হুজুর এর ছোট ভাই, হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, হাফিজ মাওলানা শামছুল হক সাদি (মুছা সাহেব) এর সভাপতিত্বে ও মাওলানা শেখ বশীর আহমদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শায়খ মাও. মুখলিছুর রহমান, হাফিজ আব্দুর রহমান গবিনপুরী, হবিগঞ্জ ব্যকস সভাপতি, আলহাজ্ব শামছুল হুদা, হাজি নুরুল হক, সাবেক চেয়ারম্যান হাজি আতাউর রহমান, মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরী, মাও. মাসুকুর রহমান, মাও. মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, মাও. মুনতাছির আলম সোহান, মাও. এম এ করিম আজহার, মাও. শিব্বির আহমদ, মাও. হারুনুর রশিদ, মাও. মামনুনুল হক, প্রভাষক শিব্বির আহমদ, মুফতী তাফাজ্জুল হক, মাও. শাহ সালেহ আহমদ, মাও. সাজ্জাদ হুসাইন ফুলপুরী, মাও. আলী আহমদ, মাও. ফখরুল ইসলাম, মাও. ওয়াসিক বিল্লাহ হিব্বান, মাও. মুস্তাক আহমদ, কাজি মাও. ফাবাশ্বির আহমদ, মাও. ফয়জুল করিম, মাও. এইচএম হাফিজুর রহমান, মুফতী মুহসীন আহমদ, মাও. জাহিদুল আলম, হা. জাহিদুল আলম, মুফতী সোহাইল আহমদ, হাফিজ মাহমুদ হুসাইন, মাও. জামাল উদ্দীন, মাও. শাহনুর, ক্বারী ফরিদ আহমদ, মাও. আব্দুল হক, মাও. শাহ হুমায়ুন কবির, মাও. হুসাইন আহমদ, মাও. আবু রূহানী, মাও. আবু হুরায়রা মাসুম, মুফতী মুয়াজ্জম হুসাইন, মাও. চৌধুরী মখলিছ, শিব্বির আহমদ ইমরান, প্রমুখ।
পূর্ব ঘোষণা অনুযায়ী জুমআর নামাজের আগে ও পরে শহরের আশপাশের বিভিন্ন এলাকার অসংখ্য যুবক ও মুসল্লিদের খন্ড খন্ড মিছিল এসে ঐতিহাসিক নুরুল হেরা চত্বরে জমায়েত হতে থাকে। এরপর হাজার হাজার তাওহিদী জনতাসহ স্মরণকালের বিশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উক্ত চত্বরে এসে মিলিত হয়। সভাপতির বক্তব্যে মাও. শামছুল হক সাদি অনতিবিলম্বে ঢাকাস্থ ফ্রান্সের দূতাবাস বন্ধ ঘোষণা করে তাদের পণ্য বাজেয়াপ্ত করার সরকারী নির্দেশনা জারি করতে সরকারের প্রতি উদাত্ব আহ্বান জানান। পরে দেশ-জাতির কল্যান কামনা করে সভাপতি সাহেবের দোয়ার মাধ্যমে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com