বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘মুজিববর্ষের মুলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে ও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলীর পরিচালনায় এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কমিউনিটি পুলিশের কয়েকজনকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com