বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা দেবে হবিগঞ্জ চেম্বার

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস আক্রান্ত ও স্বাসকষ্ট জনিত রোগীদের বাসা-বাড়িতে গিয়ে অক্সিজেন সেবা দেবে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। ২টি সিলিন্ডারের মাধ্যমে জরুরী রোগীদের বিনামূল্যে এ অক্সিজেন সেবা দেয়া হবে। এ সেবা নিতে যোগাযোগ করার জন্য ৩টি হট লাইন নাম্বার দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে এ সার্ভিস সেবা কার্যক্রমে উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। হবিগঞ্জ সদর উজেলা চেয়াম্যান ও চেম্বার প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুখলিছুর রহমান উজ্জল, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরস্কায়স্থ টিটু, চেম্বার পরিচালক আব্দুর রহমান, দেওয়ান মিয়া, আবু হেনা মোস্তফা কামাল, আমিনুল ইসলাম বাবুল, মফিজুর রহমান বা”চু, এনএম ফজলে রাব্বি রাসেল, শেখ আনিসুজ্জামান, তুহিন চৌধুরী। এছাড়াও অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন ও এশিয়ান টিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক করোনা পরিস্থিতিতে সকলকে আরো সর্তক থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com