মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে জগলু হত্যাকান্ড ॥ ২৫ বছর পর ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে জগলু মিয়া হত্যা মামলার ২৫ বছর পর একজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৫ বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়। মামলায় ৬০ জন আসামীকে খালাস দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় দেন। দ-প্রাপ্ত তফুর মিয়া (৫৫) নবীগঞ্জ উপজেলার বোরহানপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। এছাড়াও এ মামলায় ইতিপুর্বে বেশ কয়েকজন মৃত্যু বরণ করেন। ওই কোর্টের পেশকার আব্দুল হাদি জানান, ১৯৯৫ সালের ১৫ জানুয়ারি নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে ইনাতগঞ্জ ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী তফুর মিয়া ও খলিলুর রহমানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খলিলুর রহমানের পক্ষে তার ভাতিজা জগলু মিয়া নিহত হন। ঘটনার পরদিনে নিহতের চাচা খলিলুর রহমান বাদি হয়ে ৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষ সিলেট সিআইডির তৎকালিন এএসপি সাইফুল ইসলাম ৬১ জনের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন। ২০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রদান শেষে মামলাটির দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এই রায় দেন। রায়ের সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। মামলায় বাদি পক্ষের আইনজীবি ছিলেন, হবিগঞ্জের অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ এবং আসামী পক্ষের আইনজীবি ছিলেন রোকশানা জামান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com