মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ গাজাসেবীকে অর্থদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ গাজাসেবীকে ২০ হাজার টাকা জরিমানা করে অর্থদন্ড আদায় করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত মোশাররফ (২০)নন্দীপাড়া গ্রামের মুখলিছ মিয়ার ছেলে এবং এনামুল (২৫) পুরানবাগ গ্রামের শামছুল ইসলাম এর ছেলে। এলাকাবাসী জানান, দত্তপাড়া গ্রামের টিপু সুলতানের বাড়িতে সন্ধ্যা রাতে প্রতিদিন নিয়মিত গাজার আসর বসে। প্রতিবেশীগন দীর্ঘদিন যাবৎ আপত্তি জানালেও টিপু সুলতান কর্ণপাত না করে নিয়মিত গাজার আসর বসাতেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান। ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টার সময় উপজেলার দত্তপাড়া গ্রামের টিপু সুলতানের বসত বাড়ী থেকে গাজা সেবনের সরঞ্জাম সহ মোশাররফ ও এনামূলকে ভ্রাম্যমান আদালতে হাজির করে আর্থিক দন্ড প্রদান করা হয়েছে।
গাজাসেবীদেরকে অর্থদন্ড করা হলেও বাড়ির মালিক টিপু সুলতান অসুস্থ হওয়ার কারনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com