মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ১ শিশুকে গাছে বেঁধে নির্যাতন ॥ থানায় অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক শিশুকে গাছে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ব্যাপাওে থানায় অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে। আহত শিশুর নাম হাফিজুর মিয়া (৭)। সে ওই গ্রামের জমসেদ মিয়ার ছেলে। অভিযোগে জানা যায়-(২৭অক্টোবর) মঙ্গলবার শিশু হাফিজুর একটি গরু মাঠ থেকে বাড়িতে নিয়ে আসছিল। এ সময় গরুটি বাড়ির পার্শ্ববর্তী জমির ধান খায়। এর জের ধরে একই গ্রামের মৃত জলাল উদ্দিনের পুত্র গিয়াস মিয়া ও শফিক মিয়া গংরা শিশু হাফিজুরকে একটি গাছে বেধে মারধর করে। পরে সুর চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এঘটনায় ওই রাতেই নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিশু হাফিজুরের পিতা জমসেদ মিয়া। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com