বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জ শিবপাশা সড়কে ধান রোপন করে প্রতিবাদ সংবাদ প্রকাশ হওয়ায় কর্তৃপক্ষের কাজ শুরু

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৭৪২ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে অভিনব কায়দায় প্রতিবাদে নেমেছেন এলাকার জনগণ। এ সংবাদ দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকাসহ যোগাযোগ মাধ্যম সোস্যাল মিডিয়ায় প্রকাশ হলে নড়েচড়ে বসেন ¯’ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাগণ। সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল রবিবার সকালে সড়ক মেরামতের কাজ শুরু^ করেন উপজেলা প্রকৌশলী তানজির আহমেদ। এলজিইডির বর্তমান নিজস্ব অর্থায়নের রাস্তা মেরামত করা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য যে হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে গত-২০১৮-১৯ অর্থ বছরে প্রায় পৌনে ৫ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার রাস্তার রিপিয়ারিংয়ের কাজ পায় মেসার্স মর্তুজা হাসান ট্রেডার্স যার ঠিকাদার আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান। কাজ শুরু করার পর থেকেই রারাস্তায় নিম্ন মানের কাজ হওয়ার কারনে এলজিইডি কাজ বন্ধ করার নির্দেশ দেন। তখন ঠিকাদার উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান েেপ গিয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী তানজির আহমেদকে অন্যত্র বদলী করান। বদলির বিষয়টি বিভিন্ন পত্র পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় মাধ্যমে প্রকাশ হলে উর্দ্ধতন কর্তৃপ উপজেলা প্রকৌশলী তানজির আহমেদের বদলি বাতিল করেন। কিছু দিন পর ঠিকাদার মর্তুজা হাসান রাস্তার কাজ শুরু করলেও হঠাৎ করে বন্ধ করে দেন। কাজ বন্ধ থাকায় রাস্তার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। বিগত কয়েক মাস পূর্বে শিবপাশা বাজারের মধ্যে ড্রেজার মেশিন দিয়ে বালু মাটি পালানো হয়। কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ রাখায় একটু বৃষ্টি হলে যানবাহনসহ মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরই প্রতিবাদে এলাকার ভুক্তভোগী জনগণ গত শনিবার বিকালে শিবপাশা বাজারে মেইন রাস্তায় ধান চারা রোপন করেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ধান চাষ রোপনে অংশগ্রহণ করেন। এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ তানজির আহমেদ জানান বিগত জুন মাসে শিবপাশা রাস্তার কাজের মেয়াদ শেষ হয়। গত ২ দিন আগেও আমি ঠিকাদার মর্তুজা হাসানকে কাজ করার তাগিদ দেই। তিনি তাতে বলেন পাথরের দাম এখন বেশি থাকায় কাজ পরে করবেন। আমি কাজ শেষ করার জন্য কয়েকবার ঠিকাদারকে চিঠি দিয়েছি। আমরাও এ রাস্তায় চলাচল করতে পারছিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com