বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হাসপাতাল থেকে দালাল সন্দেহে এক ব্যক্তি আটক

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তালিকাভুক্ত দালালরা গা ঢাকা দেয়ায় এখন নতুন দালালরা মাথাছড়া দিয়ে উঠেছে। এখন প্রশাসনের হাত থেকে বাঁচার জন্য রিকশা ও টমটম নিয়ে জরুরি বিভাগের সামনে দালালরা অপেক্ষা করতে থাকে। রোগীরা এলেই তাদেরকে ঝাপটে ধরে বিভিন্ন কৌশলে ক্লিনিকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে পরীক্ষা ও চিকিৎসার নামে গলাকাটা দাম আদায় করে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে দালাল সন্দেহে একজনকে ধরে রিকশাসহ পুলিশে সোপর্দ করা হয়। সে পইল গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র আব্দুল খালেক (৫০)। জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ও জেলা প্রশাসনকে দালালদের তালিকা তৈরি করে দিলে জেলা প্রশাসক কামরুল হাসান নিজেই অভিযানে নামেন। ইতোমধ্যে বেশ কয়েকজন দালালকে হাতেনাতে আটক করে কারাদণ্ড দিলে ভয়ে অনেক দালালরা গা ঢাকা দেয়। এ সুযোগ কাজে লাগিয়ে রিকশা চালক ও টমটম চালকরা হাসপাতাল থেকে রোগী ধরে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। বিনিময়ে কমিশন পেয়ে থাকে। আর এসবের সাথে জড়িত রয়েছে হাসপাতালের কিছু অসাধু কর্মচারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com