বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কেউ শান্তি-শৃংখলা ভঙ্গের চেষ্টা করলে রেহাই পাবে না-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। বর্তমান সরকারের সময়কালে হবিগঞ্জে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে। সনাতন ধর্মাবলম্বীগণ পূজা উদযাপন করেন, আর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রহরী হিসেবে কাজ করেন। এবারও এর ব্যতিক্রম হবে না। কেউ শান্তি-শৃংখলা ভঙ্গের চেষ্টা করলে রেহাই পাবে না।
গতকাল শুক্রবার শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর, নিজামপুর, রাজিউড়া ইউনিয়ন ও শায়েস্তাগঞ্জ পৌরসভার ২০টি পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, বিশ্ব এখন ভয়াবহ মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে। সেজন্য এবার ভিন্ন প্রেক্ষাপটে সীমিত পরিসরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সরকারের স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা রয়েছে। করোনা ভাইরাস সংক্রমন থেকে বাঁচার স্বার্থে সেগুলো মেনেই এবার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পূজারীদের প্রতি তিনি আহবান জানান।
পূজামন্ডপ পরিদর্শনকালে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ সালেক মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক, ফজল উদ্দিন তালুকদার, আবুল কাশেম শিবলু, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন, রাজিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল করিম দুলাল, সাবেক চেয়ারম্যান আবুল কালাম বাবুল, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, এমরান হোসেন, ডাঃ কুতুব উদ্দিন, জায়েদুর রহমান, আব্দুল হাই, আব্দুল মুকিত, এটিএম আফজাল, সাইফুল ইসলাম সোহাগ, শরীফ সুমন, শাহাফুজ্জামান ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com