বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে অনুদানের চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৫০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বজনীন পূজামন্ডপে প্রধানমন্ত্রীর অনুদান, হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির সংস্কার ও দুঃস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। এছাড়াও উপজেলার সকল পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com