বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বহুলায় ইয়াবাসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা গ্রামের অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলী (৪৭) ও দুলাল মিয়া (৪০) কে বিপুল পরিমাণ মরণনেশা ইয়াবাসহ আটক করে করে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলামের দিক-নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বড় বহুলা গ্রামের মাদক ব্যবসায়ী জনাব আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবাসহ উদ্ধার করে। আটককৃত মাদক ব্যবসায়ী হল:- বড় বহুলা গ্রামের গেদা মিয়ার পুত্র চিহ্ণিত মাদক ব্যবসায়ী জনাব আলী (৪৭), এবং একই গ্রামের মৃত শরাফত উল্লার পুত্র চিহ্ণিত দুলাল মিয়া (৪৯)কে ইয়াবা বিক্রিয় কালে হাতনাতে আটক করে পুলিশ। এ ব্যাপারে জেলা গোয়েন্দার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে ডজন খানেক মাদক মামলা রয়েছে। রাতে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com