বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা ১৯ দলের ১১ নেতার জামিন

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিস্ফোরক মামলায় যুবদল ও শিবির নেতাসহ ১৯ দলের ১১ নেতাকর্মীর জামিন আবেদন মঞ্জুর হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলামের আদালতে আসামীদের হাজির করে জামিন আবেদন করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত নেতাকর্মীরা হলেন- জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা যুবদল নেতা শেখ মামুন, রবিউল, জেলা জামাত নেতা আমজাদ হোসেন মনি, জেলা শিবির সভাপতি খলিলুর রহমান, পৌর যুবদল সাধারণ সম্পাদক শফিকুর রহমান সেতু, সাংগঠনিক সম্পাদক সাজন, জেলা ছাত্রদল নেতা শিপন, মাহবুব ও জেলা জাসাস নেতা পাপ্পু প্রমুখ।
২০১৩ সালের ৩১ অক্টোবর ১৯ দলের ডাকা হরতালের সময় শহরের বিভিন্ন স্থানে দোকানপাট ভাংচুর ও বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করা হয়। এ ঘটনায় পুলিশ জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ ও জেলা শিবির সভাপতি খলিলুর রহমানসহ ১৯ দলের ১৩ নেতাকর্মীকে আসামী করে হবিগঞ্জ সদর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। মঙ্গলবার আসামীদের হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলামের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com