বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মিলুকে পৌর মেয়র প্রার্থী সমর্থনে কলেজ ছাত্রলীগের মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলুকে সমর্থন দিয়ে কলেজ ছাত্রলীগের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নবীগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুভেচ্ছা মিছিলটি বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মিলুকে মেয়র প্রার্থী সমর্থন দিয়ে শুভেচ্ছা মিছিলে অংশ নেন শতাধিক ছাত্রলীগের নেতারা। উক্ত মিছিলে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা অংশ নেন। এ সময় কলেজ ছাত্রলীগের নেতারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে এখন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন এই নেতা। তিনি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবলীগের আহবায়ক এবং জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। বর্তমানে তিনি নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালে পৌরসভার নির্বাচনে ও তিনি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমরা ছাত্রলীগ বিশ্বাস করি এবার মোস্তাক আহমদ মিলুকে নৌকার প্রার্থী ঘোষণা করে ভোটের মাধ্যমে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com