বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমেদের জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমেদ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। গতকাল বুধবার রাত ৯টায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষনা দেন। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সৈয়দ এখলাছুর রহমান খোকন, একাত্তর টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরী প্রমুখ। ব্যবসায়ী শাহীন আহমেদ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমেদ বলেন, অতীতেও হবিগঞ্জবাসির সুখে দুখে পাশে ছিলাম আছি এবং থাকব। আমি আমার সারা জীবন হবিগঞ্জবাসির পাশে থেকেই সেবা করে যেতে চাই। এজন্য আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদে আগামী নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করছি। এছাড়াও হবিগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের সব ধরণের সহযোগীতার আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com