মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

খোয়াই মুখ এলাকার মোঃ আবুল কাশেম মুকুল আর নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার পুরাতন খোয়াই মুখ নিবাসী হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল লেইছ (স্যার) এর ছোট ভাই ও জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মোঃ আবুল কাশেম মুকুল ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি….রাজিউন। গতকাল সোমবার রাত ১০ টার সময় উনার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রীসহ ৩ ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। উল্লেখ্য যে মরহুম মোঃ আবুল কাশেম মুকুল দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এন.এম ফজলে রাব্বী রাসেল এর চাচা। মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার ২টার সময় উমেদনগর টাইটেল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com