শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জের ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নবীগঞ্জ মানববন্ধন অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৫২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দুর্নীতি বিরোধী সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জ প্রভাকর পত্রিকার সম্পাদক ও এটিএন বাংলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল হালিম, ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, বার্তা সম্পাদক আজহারুল ইসলাম মুরাদ ও প্রতিবেদক শেখ শাহাউর রহমান বেলালের উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে নবীগঞ্জ সাংবাদিকবৃন্দ ও প্রভাকর পাঠক সমাজ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে নতুন বাজার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সভাপতিত্বে ও প্রভাকর পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি রুমেল আহমেদের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ, সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, অনু আহমদ, জয়নাল আবেদিন, এম এ রহিম, ইমরান আহমেদ রেজা, সাংবাদিক আল হাসান লিটন, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ নাবেদ মিয়া, নবীগঞ্জ সংবাদিক স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, সাংবাদিক শওকত আহমেদ, মোঃ হাসান চৌধুরী, ইকবাল হোসেন তালুকদার, সফিকুল ইসলাম নাহিদ, অঞ্জুন রায়, মোফাজ্জল ইসলাম সজীব, নীরব তালুকদার, আশরাফুল ইসলাম, তাজুল ইসলাম, সেলিম উদ্দিন, জাবেদুর রহমান, সুমন আলী খান প্রমুখ। উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীরা অতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com