বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সুজাতপুরে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বিট পুলিশিং এর সভা

  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুরে বিট পুলিশিং এর উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৭ অক্টোম্বর) সকাল ১০টায় সুজাতপুর বাজার প্রাঙ্গণে বানিয়াচং থানার অর্ন্তগত সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মুর্শিদ সরকার। এতে প্রধান অতিথি ছিলেন সুজাতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হাসান চৌধুরী হিমসীম, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, জজ মিয়া, মহি উদ্দিন আহমেদ, উজ্জ্বল মিয়া, বাসন্তী রায়, বাজার কমিটির সভাপতি শুভ আহমেদ মজলিস, ডাক্তার তানজিমা আক্তার, মলু চৌধুরী, সালমা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হানিফ খান দ্বী-মুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
নারী নির্যাতন রোধে জনগণকে বিভিন্ন সচেতনতা মূলক দিক নির্দেশনা প্রদান করেন। বক্তারা সঠিক সময়ে এ আয়োজন করায় হবিগঞ্জ পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com