রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন আজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। গতকাল রাতেই প্রার্থীরা প্রচারণা শেষ করেছেন। এর আগে বিভিন্ন পদে চারজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন নির্বাচিত হন। আজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবি সমিতির নতুন ভবনের ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সভাপতি পদে এডভোকেট আবুল মনসুর চৌধুরী ও মঞ্জুর উদ্দিন চৌধুরী শাহিন, সহ-সভাপতি পদে প্রবাল কুমার মোদক, মাহবুব উল আলম শাহাজাহান, সাধারণ সম্পাদক পদে মোস্তফা মিয়া, শেখ ফরহাদ এলাহি সেতু ও সামছুল হক (১), যুগ্ম সম্পাদক পদে প্রথম শাখা মোঃ আনোয়ার হোসেন, মনমোহন দেবনাথ, যুগ্ম সম্পাদক ২য় শাখায় মোহাম্মদ আবুল ফজল (২), মোঃ আজিজুর রহমান-(১), লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামীম আহমেদ ও মিজানুর রহমান-(২), ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক প্রতীম গোপ, মুজিবুর রহমান চৌধুরী, লেনিনউজ্জামান, জুনিয়র সদস্য পদে মোঃ আব্দুল্লাহ আল বাকের জনি, মোঃ আব্দুল মতিন, গউছ আলম খান, মোহাম্মদ আব্দুল কাইয়ূম-(৩), অমৃত চন্দ্র দাশ প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট গুলশান আরা, সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, মোঃ ফারুকুর রহমান (২), নির্মল ভট্টাচার্য রিংকু, মোঃ ইলিয়াছ মিয়া। প্রত্যাহার করেন, যুগ্ম সম্পাদক ২য় শাখার আসাদুজ্জামান চৌধুরী, মোঃ সেলিম আহমেদ, সালেহ উদ্দিন আহমেদ (৩) ও সৈয়দ আফজল আলী দুদু। মোট ভোটার ৫৮১ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র আইজীবি মোঃ নুরুল আমিন। প্রার্থীরা বলছেন, যে প্রার্থী তাদের সুখে দুঃখে পাশে দাড়াবেন এবং সমিতির কল্যাণে কাজ করে যাবেন তাদেরকেই নির্বাচিত করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com