রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে মেয়র প্রার্থী রাহেল চৌধুরীকে যুবলীগের সমর্থন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল চৌধুরী রাহেলকে পৌর মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে যুবলীগ। গতকাল বুধবার বিকেলে উপজেলা ও পৌর যুবলীগের ব্যানারে আয়োজিত এক সভায় এ ঘোষনা দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম।
জানা যায়, হবিগঞ্জ জেলা যুবলীগের আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে অপপ্রচার করায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা ও পৌর যুবলীগ। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এক পথ সভায় সভাপতির বক্তব্যে ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল চৌধুরী রাহেলকে পৌর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের নবীগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষ থেকে আগামী পৌরসভা নির্বাচনে গোলাম রসূল চৌধুরী রাহেলকে নৌকার মাঝি হিসেবে দেখতে চাই। এ সময় উপজেলা ও পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসন্ন পৌর নির্বাচনের মেয়র প্রার্থী গোলাম রসূল চৌধুরী রাহেল প্রায় ৩ শতাধিক নেতাকর্মী সহকারে মিছিল দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন।
এ প্রসঙ্গে গোলাম রসুল চৌধুরী রাহেল বলেন, আমি গত পৌর নির্বাচনে মনোনয়ন চেয়ে দলের প্রার্থীর জন্য ত্যাগ স্বীকার করেছি। এবার শতভাগ আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com