শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৬৫ লাখ টাকার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ৬৫২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে উন্মুক্ত এ বাজেট অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ। জনাকীর্ণ পরিবেশে সকাল ১০টায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খান বাজেট ঘোষণা করেন। শিক্ষা ও তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান, যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে ৬৫লাখ ৩৯ হাজার ৭শ ৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়। এসময় অত্র ইউনিয়নের ইউপি সদস্য সমশের আলী, শেখ আব্দুল জব্বার, চানঁ মিয়া, এনামুল হক, আব্দুল সাহেদ, মোবারক মিয়া, আব্দুল মতিন, মিজানুর রহমান, জালাল মাম্মদ, আম্বিয়া খাতুন, খোশবানু , হোসনেহার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হলে প্রত্যেক নাগরিককে ইউনিয়নের ধার্য্যকৃত করসহ সকল বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পুরো বাজেট অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র ইউনিয়নের সচিব জ্যোতির্ময় দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com