বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিয়াল দাড়িয়ায় নিরীহ পরিবারের উপর হামলার অভিযোগে মামলা দায়ের

  • আপডেট টাইম বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ পারিবারিক পুকুর পাড় দিয়ে জোর পূর্বক গাড়ি চলাচলে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে এক পরিবারে উপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিয়ালদাড়িয়া গ্রামের দিগেন্দ্র গোপের বাড়ির নিজেস্ব রাস্তা দিয়ে পাশ্ববর্তী বাড়ির আব্দুল মতলিব গত ৭ অক্টোবর দুপুরে জোর পূর্বেক একটি গাড়ি নিয়ে যাওয়ার সময় দিপেন্দ্র এর লোকজন বাধা দেয়। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে আব্দুল মতলিবের লোকজন তাদেরকে পিটিয়ে আহত করে। হামলায় গুরুতর আহত অবস্থায় দিগেন্দ্র গোপ, নয়ন চন্দ্র গোপ, দিলীপ গোপকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় দিগেন্দ্র গোপ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে গত সোমবার হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী জানান, সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com