বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুব সমাজকে মাদকের থাবা থেকে বাচাঁতে সম্মিলিত প্রয়াস চালাতে হবে-সৈয়দ মোঃ শাহজাহান

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ৭২২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান বলেছেন-আমাদের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাচাঁতে সম্মিলিত প্রয়াস চালাতে হবে। সমাজে অস্থিরতা সৃষ্টির পিছনে মুখ্য ভূমিকা পালন করে মাদক । কোন অবস্থাতেই মাদক বিক্রেতা ও পাচারকারীকে ছাড় দেয়া যাবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে। সেই সাথে সমাজের চিহিৃত অপরাধীদের গ্রেফতার করতে হবে যাতে করে আপামর জনসাধারণ সুখে-শান্তিতে পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে পারে। গতকাল বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃংখলা কমিটির সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, প্যানেল চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারী কমিশনার ভূমি মোঃ শহিদুল্লাহ, থানা অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, সৈয়দ সঈদউদ্দিন বিশ্ব বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, আতিকুর রহমান আতিক, মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ আলম, পারভেজ চৌধুরী, শফিকুল ইসলাম, খাইরুল আলম মনু, সামসুল ইসলাম মামুন, সাবেক চেয়ারম্যান আব্দুর নূর, সৈয়দ গিয়াসুল হোসাইন, সুকোমল রায় প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com