মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে টমটমের ধাক্কায় মহিলা নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৯০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে টমটমের ধাক্কায় ১ মহিলা নিহত হয়েছেন। নিহত মহিলার নাম ছামিনা আক্তার (৬৫) সে ৭ সন্তানের জননী। ১২ অক্টোবর সোমবার দুপুর ১২টায় বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বড়বাজার-আদর্শবাজার সড়কের সংগ্রাম রায়েরপাড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তাকবাজখানী (নোয়াপাড়া) গ্রামের মৃত কালন উল্লার স্ত্রী ছামিনা আক্তার বড়বাজার থেকে চাল নিয়ে হেটে বাড়ী ফিরছিলেন এ সময় একটি ব্যাটারী চালিত টমটম সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরনের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘাতক টমটম চালকের নাম ময়না মিয়া (২২)। সে বাগ মহল্লার মোহাম্মদ আলীর পুত্র। জনতা টমটম আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে।
নিহতের বড় ছেলে জমরুত মিয়া জানান, আমার মা বাজার থেকে ফিরছিলেন বেপরোয়া চালক আমার মায়ের উপর টমটম তুলে দিয়ে টমটমের নীচে ফেলে দিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজন থেকে প্রাথমিকভাবে আমরা জেনেছি টমটমের ধাক্কায় পড়ে গিয়ে মহিলা ঘটনাস্থলেই মৃত্যুবরন করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে, নিহত মহিলার স্বামী কালন উল্লা ২ বৎসর পূর্বে হবিগঞ্জ-বানিয়াচং রোডে গাড়ি দূর্ঘটনায় মারা গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর স্ত্রী‘র একই রকম মৃত্যুর পরিনতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com