বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হাওরে ফাঁদ পেতে পাখি শিকার ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড

  • আপডেট টাইম সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৫০৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গের হাওরে ফাঁদ পেতে পাখি শিকার করার দায়ে ১জন পাখি শিকারীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বিকালে দাপ্তরিক কাজ শেষে অফিসে ফেরার পথে হঠাৎ নজরে আসে বানিয়াচঙ্গের মাঝ হাওরে ফাঁদ পেতে পাখি শিকার করছে একদল লোক। বিষয়টি নজরে আসায় তাৎক্ষনিক বানিয়াচং আয়েশা আবেদ ফাউন্ডেশনের সামনের হাওরে অভিযান চালান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এ সময় হাওরের মধ্যখানে অভিযান চালিয়ে প্রায় ১০ থেকে ১৫টি পাখি শিকার করার ফাঁদ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় পাড়াগাও গ্রামের আব্দুল হামিদ নামে ১জন পাখি শিকারিকে হাতে নাতে আটক করে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গিকার করানো হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, বন্য প্রাণী সংরক্ষনে সকলকে এগিয়ে আসতে হবে। সামনে শীত মৌসুমে আমাদের দেশে প্রচুর অতিথি পাখির আগমন ঘটবে। এ সময় কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাখি শিকার রোধ করা হবে। পরিবেশ ও বন্য প্রাণী রক্ষায় এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com