বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হবে-মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, হবিগঞ্জ সদর উপজেলাবাসী আমার আস্থা ও বিশ্বাসের শেষ ঠিকানা। আমার হৃদয়ে লালিত স্বপ্নের মনিরকোটায় আপনাদের স্থান। আমি সেবক হয়ে উপজেলাবাসীর উন্নয়নে কাজ করতে চাই। মোতাচ্ছিরুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হবে। কারণ তাদেই হাতেই আগামী দিনের বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যুবসমাজকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ হবিগঞ্জ সদর উপজেলার উন্নয়নে আমি বদ্ধ পরিকর। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোহিতা কামনা করেন।
গতকাল হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম এসব কথা বলেন।
অনুষ্ঠানগুলো মধ্যে লস্করপুর ইউনিয়নের জামিয়া করিমিয়া মজনুমিয়া মাদ্রাসায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও সম্মাননা অনুষ্ঠান। সিলেট বিভাগে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আদ্যপাশা গ্রামবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠান, ভাংগারপাড় জামে মসজিদের নতুন কমিটি গঠনকল্পে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধণা অনুষ্ঠান ও পইল ইউনিয়নের এড়ালিয়া জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com