বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গতকাল কাবা শরীফে কোন ছায়া ছিল না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ৬৭৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মক্কার পবিত্র কাবা শীরফের সরাসরি উপরে গতকাল বুধবার দুপুরে সূর্য অবস্থান নেয়ায় কাবা শরীফে কোন ছায়া ছিল না। বহু মানুষ এ ঘটনা প্রত্যক্ষ করে। সূত্র : আরব নিউজ
বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী দুপুর ৩টা ১৮ মিনিটে এ ঘটনা ঘটে। এ সময় সূর্যের কেন্দ্রবিন্দুটি কাবা শরিফের ঠিক উপরে উঠে আসে। ফলে দুপুরে কাবা শরীফের কোনো ছায়া ছিল না। জেদ্দা অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটি এক বিবৃতিতে আগেই সূর্য সরাসরি উপরে আসার তথ্য জানিয়েছিল। বিজ্ঞানীরা এ সময় সূর্যের দিকে খালি চোখে তাকাতে নিষেধ করেছিলেন। এমন ঘটনা ঘটার কথা মহাকাশ বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন। মক্কা নগরীতে স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে সূর্যোদয় হয়। কাবার উত্তর-পূর্ব দিক থেকে সূর্য ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে এবং দুপুর ১২টা ১৮ মিনিটে তা ঠিক কাবা শরিফের মাথায় উঠে আসে।
এ কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য পবিত্র এ ঘরের কোনো দিকে কোনো ছায়া ছিল না। কাবা শরিফের জন্য সূর্যের এ অবস্থানকে ছায়াশূন্য (জিরো শ্যাডো) অবস্থা বলেই চিহ্নিত করেন মহাকাশ বিজ্ঞানীরা। বছরে দুইবার পবিত্র মক্কা নগরীর ক্ষেত্রে ঘটনাটি ঘটে।
গবেষকরা জানান, পবিত্র কাবাঘরটি বিষুবরেখা ও কর্কটক্রান্তির মাঝখানে অবস্থিত হওয়ার কারণেই এমনটা ঘটে। ২৮ মে ছাড়া প্রতি বছর ১৬ জুলাই তারিখেও একই ঘটনা ঘটে বলে জানান তারা। পৃথিবীর অক্ষরেখায় সূর্য ২৩.৫ ডিগ্রি কৌণিক অবস্থান নিয়ে বিষুবরেখার উত্তর ও দক্ষিণ দিকে ঘুরতে থাকে। এভাবে একবার উত্তর গোলার্ধে একবার দক্ষিণ গোলার্ধে যায়। আর এ আসা-যাওয়ার পথে বছরে দুইবার সরাসরি উপরে অবস্থান নিয়ে পবিত্র কাবা শরিফকে ছায়াশূন্য করে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com