মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে মিনি ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩জন আহত

  • আপডেট টাইম বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে মিনি ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩জন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হচ্ছে-সিএনজি যাত্রী শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের মামুন মিয়া (৩২) ও শিপন মিয়া (২০) এবং মিনি ট্রাক চালক জামালপুর সদর উপজেলার কাচাসরা বেলটিয়া গ্রামের চান মিয়ার পুত্র সারোয়ার হোসেন স্বপন (৩০)।
মিনি ট্রাক চালক সারোয়ার হোসেন জানান, একজন সেনা কর্মকর্তার একটি মোটর সাইকেল নিয়ে তিনি জামালপুর থেকে সিলেট যাচ্ছিলেন। পথিমথ্যে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মিনি ট্রাকটি উল্লেখিত স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে উল্লেখিতরা আহত হয়। দুর্ঘটনায় সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে। এবং ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com