বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ডাঃ মুশফিক হোসেন চৌধুরী আ’লীগ সিলেট বিভাগের সমন্বয় কমিটি সদস্য মনোনীত

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৬৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে ৮টি বিভাগীয় টিম গঠন করা হয়েছে। সিলেট বিভাগের ৬ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটিতে রয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামলীগের সাবেক সভপতি, জেলা বিএমএ ও স্বাচিপ এর সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। টিম সমন্বয়ক হচ্ছে কেন্দ্রীয় আওয়ামলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। কমিটির অন্যান্য সদস্যগণ হচ্ছেন-কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি গতকাল এক সংবাদ সম্মেলনে ৮টি বিভাগীয় টিম ঘোষণা করেছেন।
বিভাগভিত্তিক সাংগঠনিক সমস্যাসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে বিভাগীয় টিম তা সমাধান করবে। ফলে দলের সাংগঠনিক কর্মকান্ডের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।
এদিকে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামলীগের সাবেক সভপতি, জেলা বিএমএ ও স্বাচিপ এর সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী তাঁকে সিলেট বিভাগের সমন্বয় কমিটির সদস্য মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com